কেন এই প্রশ্নোত্তর পাতা দরকার
আমরা জানি রাত দুইটায় মোবাইলে ঢুকে যখন কিছু আটকে যায়, তখন কাউকে জিজ্ঞেস করার সুযোগ থাকে না। এই পাতাটা সেই মুহূর্তের জন্য। এখানে আমরা একদম বাস্তব প্রশ্ন নিয়ে কাজ করেছি — bKash থেকে জমা দিতে কতক্ষণ লাগে, Nagad-এ টাকা তুলতে কী কী ধাপ, ফোন বদলালে অ্যাকাউন্ট কীভাবে ফিরে পাবেন, OTP না এলে কী করবেন। প্রতিটা উত্তর ছোট রাখা হয়েছে যেন স্ক্রল করতে
করতেই পেয়ে যান। আমাদের সাপোর্ট লাইভ চ্যাটও আছে, কিন্তু বেশিরভাগ সময় এই পাতাতেই সমাধান মিলবে। নতুন প্রশ্ন আসলে আমরা এখানে যোগ করি — তাই মাঝে মাঝে চোখ রাখুন। Rocket ব্যবহারকারীরাও এখানে নিজের অংশ পাবেন, আলাদা করে ট্যাগ করা আছে।
- bKash
- Nagad
- Rocket